গুগলেই গুগল খোঁজা হয় ৩৪ কোটি ৩২ লাখ বার!
চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত গুগল সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে ‘ইউটিউব’। সবচেয়ে বেশি বার খোঁজার এই তালিকায় এর পরেই রয়েছে যথাক্রমে অ্যামাজন, ফেসবুক, গুগল, ওয়েদার এবং জিমেইল।
বিশ্বে চলতি বছরের মে মাস পর্যন্ত গুগল-এ ইউটিউব লেখে অনুসন্ধান করা হয়েছে ১৩০ কোটিবার। অবশ্য, যুক্তরাষ্ট্র থেকে খোঁজা হয়েছে ২২ কোটি ৬০ লাখ বার। আর ১২ কোটি ৪০ লাখ বার অ্যামাজন ও ফেসবুক খোঁজা হলেও বিশ্বে ৭৯ কোটি ২৮ লাখবার খোঁজ করায় গুগল অনুসন্ধানে দ্বিতীয় অবস্থানে আছে ফেসবুক।
এছাড়াও ৫৪ কোটি ১২ লাখ বার খোঁজ করে তৃতীয় অবস্থানে আছে হোয়াটসঅ্যাপ। তবে যুক্তরাষ্ট্র থেকে ফেসবুক খোঁজা হয়েছে ১২ লাখ ৪০ বার।
মজার বিষয় হলো গুগল ব্রউজারেই গুগল শব্দটি খোঁজা হয়েছে ৩৪ কোটি ৩২ লাখ বার। এর মধ্যে যুক্তরাজ্য থেকে খোঁজা হয়েছে ৮ কোটি ৩১ লাখ বার।
গুগল অনুসন্ধানের এই তালিকায় সংখ্যাক্রমিক খোঁজে আরো রয়েছে জিমেইল, ওয়েদার, ক্রিকবাজ, ইনস্টাগ্রাম, অ্যামাজন, গুগল ট্রান্সলেট, ট্র্যাডাক্টর, হটমেইল, ট্যুইটার, ইয়্যানডেক্স, সত্য কিং, গুগল ম্যাপস, হোয়াটসঅ্যাপ ইত্যাদি







